বায়ু দূষণের শহরের তালিকায় শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একই সঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৮৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। অপরদিকে একিউআই স্কোর ১৮৫ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই। আজ শনিবার (১১ এপ্রিল) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।