শনিবার, সেপ্টেম্বর ২৬

জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে টিসিবির ডিলার নিয়োগ পাওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নিলক্ষিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে ‘মুহিব ট্রেডার্স’-এর প্রোপাইটর হেলানা বেগম টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। যা সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, আবদুল মালেকসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, স্থানীয় প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দাদের বঞ্চিত করে এ ধরনের নিয়োগ দেয়া অন্যায় ও অনৈতিক। তারা অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিল করে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version