দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) প্রতিষ্ঠানটির খেলার মাঠে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়। এতে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত দুই শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ফটোসেশন, আপ্যায়ন, পরিচিতি পর্ব, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার এটিএম ইউনুস আলীসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক মোল্লা।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক ড. মশিউর রহমান। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যারা অ্যালামনাই আছেন, তারা বর্তমান শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তাদের পাশে দাঁড়াবেন। তাদেরকে অনুপ্রাণিত করবেন। আমি শিক্ষকদেরকে বলবো, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ইসলামের আদর্শকে সুন্দর করে শিক্ষার্থীদেরকে শেখাবেন। এসব শিক্ষার্থী আমাদের আগামী দিনের ভবিষ্যত।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version