দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে ‘দার আল আহলাম’, ‘আলাম আল ইতারাত’ ও ‘ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।

তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং ধারাবাহিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে আমিরাত সরকার। গোল্ডেন ভিসাধারীরা সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত দেশটিতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। ফায়জুল আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমান-এ দ্রুত প্রসার লাভ করেছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে সফলভাবে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

প্রবাস জীবনের পাশাপাশি এই রেমিট্যান্স যোদ্ধা নিজ জন্মস্থান নেত্রকোনার দুর্গাপুরেও বিনিয়োগ করেছেন। সেখানে তিনি ‘হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশন’ ও ‘শেখ জায়েদ এগ্রো’ নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়া, তার প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশি কর্মী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে প্রাপ্ত এই ‘গোল্ডেন ভিসা’ শুধু ফায়জুল আহমেদের ব্যক্তিগত অর্জনই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version