প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা-হাতিয়া নৌরুটে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ায় শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেন।

উদ্ধারকৃত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাতের শেষভাগে ইলিশা ঘাটের অদূরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। পরদিন জোয়ার এলেও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চটি সরানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোস্টগার্ডের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version