দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা প্রতিনিধিঃ

‎গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় (১৩) বছরের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তুলেছে তার পরিবার। তিনি চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী,তার নাম জান্নাতি আকতার। সেই অভিযোগে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মমিন (৪২) মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত মমিন মিয়া চাঁদপাড়া বাজারের একটি হোটেলের শ্রমিক হিসেবে কর্মরত।মমিন মিয়া কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটায় দিকে স্কুল ছাত্রী জান্নাতি বেগমকে সুকৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করলে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায় পরে এলাকার লোকজন রাতেই পুলিশকে জানালে পুলিশ মমিন মিয়াকে আটক করে এবং মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এর পরেই তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version