দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে তালতলী উপজেলা মডেল মসজিদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী তালতলী উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল মালেক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ছাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও শতাধিক কর্মী-সমর্থক। অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব, ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া সংগঠনের দায়িত্বশীলদের করণীয়, সাধারণ মানুষের প্রতি ইসলামের আহ্বান পৌছানোর পদ্ধতি, দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের ক্ষেত্রে জ্ঞান অর্জনের গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান বলেন, আমাদের সকলের সকল চাওয়া থাকবে মহান আল্লাহর কাছে। আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাবো। সফলতা দান করবেন আল্লাহ। বিগত আওয়ামী শাসনামলে জামায়াতকে সর্বোচ্চ দমন-পীড়ন করা হয়েছে। কিন্তু দমিয়ে রাখতে পারেনি। আমরা ভবিষ্যতেও ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো।

এজন্য আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে, দক্ষ হতে হবে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছাইদুর রহমান বলেন, তালতলী উপজেলা থেকে সকল অন্যায়-জুলুম দূর করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাবে। জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মানের একটি আদর্শ হবে এই উপজেলা। আমরা সকলে মিলে প্রচেষ্টা চালি যাবো ইনশাআল্লাহ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version