দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে নেত্রকোনা পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ নদীর পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এবং ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সোহান আহমেদ কাকন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, নেত্রকোনা সদর-বারহাট্টা আসনের জামায়াত জোটের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপি নেতা ফাহিম রহমান খান পাঠান এবং মাওলানা গাজী মো. আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ ও স্থানীয় সুধীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন, যা এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি এবং সমগ্র সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজক ও উপস্থিত সুধীজনরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version