টাঙ্গাইল প্রতিনিধিঃ 

সৌদি আরব সরকার কর্তৃক উপহার হিসেবে পাওয়া ২৩ কার্টুন খেজুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সুষ্ঠুভাবে বন্টন হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর গুলো বন্টন করা হয়েছে। প্রতিটি কার্টুনে ৮টি প্যাকেট খেজুর ছিল। যার প্রতি প্যাকেটের ওজন ৮ কেজি।

অর্থাৎ প্রতি কাটুনে ৮ কেজি করে খেজুর উপহার হিসেবে বাংলাদেশ সরকার কে দিয়েছে সৌদি আরবের সরকার। মোট ১৮৪ কেজি খেজুর বরাদ্দ হয়েছিল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জন্য। নাগরপুর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। প্রতিটি ইউনিয়ন পরিষদে বরাদ্দের পরিমান ছিলো ১০ কেজি।

যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বারদের) মাধ্যমে বন্টন করে দেয়া হয়। এছাড়াও পিআইও এই অফিসের মাধ্যমে উপজেলার ৬০ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় খেজুর গুলো বন্টন করে দেয়া হয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠান প্রধান খেজুরগুলো সুষ্ঠুভাবে পেয়েছে তারা সকলেই সৌদি আরবের সরকার, বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version