দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধিঃ

৮ বছর বয়সী শিশু আয়েশাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনির ফাঁশির দাবিতে, এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ ১২ মার্চ সকালে টাঙ্গাইল জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধন শেষে নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা গেটে এক মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৮ই মার্চ দুপুর আনুমানিক ২ টার সময় নির্মমভাবে হত্যার হওয়া আয়েশার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বক্তব্য রাখেন আয়েশার বাবা মো.হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি। তারা আয়েশাকে নির্মম ভাবে হত্যার সাথে জড়িত আজিম সহ জড়িত সকলের ফাঁসির দাবিতে ফুঁসে উঠে।

আয়েশা হত্যাকারীদের দেশের আইনে সরকারের সহযোগিতায় এ ঘটনায় প্রকৃত দোষীদের এমন দৃষ্টান্তমূল শাস্তি দাবি করে যাতে ভবিষ্যতে এমন কাজ কেউ আর করার সাহস না পায়। এছাড়াও দেশের সকল নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জোরালো দাবি জানায় বিক্ষোভ ও মানববন্ধনকারীরা। উল্লেখ্য এ হত্যার ঘটনায় নাগরপুর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এছাড়াও হত্যার সময় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে থানা পুলিশের চৌকস সদস্যরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version