ইবি প্রতিনিধি:

পথশিশু, নির্মাণশ্রমিক ও আনসার সদস্যদের ইফতার করিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী মানিক হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে মানবিক উদ্যোগে এই ব্যতিক্রমী ইফতার আয়োজন করেন।

জানা যায়, মানিকের ব্যক্তিগত টিউশনের টাকা এ আয়োজনের অর্থের অন্যতম বড় উৎস। পাশাপাশি এতে সাহায্য করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ডা. সাহেদ। একইসাথে, বিভিন্ন সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন মানিক। এছাড়া, নিজ ফেইসবুক অ্যাকাউন্টে এ ব্যাপারে পোস্ট করলে সেখানেও অনুদান দিয়েছেন অনেকে।

এ বিষয়ে মানিক বলেন, “আজ এ ইফতার মাহফিলের উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্প্রীতি। ক্যাম্পাসের নির্মাণ শ্রমিক ও আনসার বাহিনীও যে সমাজের একটা অংশ তা আমরা ভুলে যায়। পাশাপাশি সমাজের আরেকটি অপরিহার্য অংশ হচ্ছে এতিম যারা বাবা-মাকে ডাকতে পারে না। কিন্তু, মানুষ হিসেবে সবারই সমান মূল্যায়ন পাওয়া উচিত। বিশেষ করে, এতিমরা যাতে করে মা-বাবার দুঃখ ভুলে থাকতে পারে এজন্য তাদেরকে কাছে টেনে নেওয়া উচিত। পাশাপাশি, শ্রমিক ও আনসাররা যাতে নিজেদের ছোট মনে না করে সেজন্য হলেও তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা উচিত। এ কারণেই আজকের এই ছোটো আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে যেন আয়োজন করতে পারি সেই দোয়া কামনা করছি।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version