ইবি প্রতিনিধি:

পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস, শুভ দোলযাত্রা, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮ দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে ক্যালেন্ডারে নীলচিহ্নিত দিনগুলোতে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ বিজ্ঞপ্তিতে রমজান মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১:১৫টা থেকে ১:৩০টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ১ দিন এবং ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত শব-ই-কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে মোট ১২ দিন অফিসসমূহ বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “সকল বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বিভাগ চাইলে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নীলচিহ্নিত দিনগুলোতে পরীক্ষা নিতে পারবে এবং অনলাইনে ক্লাস পরিচালনা করা যাবে। শারীরিক উপস্থিতিতে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।”

উল্লেখ্য, ছুটি চলাকালীন অফিসসমূহ বন্ধ থাকলেও জরুরি সেবাসমূহ যেমন চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা চালু থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version