ইবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রীসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ সতের বছরের স্বৈরশাসনের গ্লানিময় ইতিহাসকে পেছনে ফেলে জনগণের স্বপ্নপূরণে আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন তারেক রহমান। আশা করা যায়- দেশের স্বার্থে “সবার আগে বাংলাদেশ” স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও ধর্ম ভাবনায় যে যুগান্তকারী দর্শন লালিত হয়েছে, তারই যোগ্য উত্তরাধিকার হিসেবে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন, সমৃদ্ধি, ঐক্য, মানবিকতা ও জ্ঞাননির্ভর এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের ভোটারদের বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের জন্য ধন্যবাদ ও অকুন্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ন্যায়, ইনসাফ, সাম্য ও মানবিকতার সমন্বয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত, আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় লাভ করে সরকার গঠন করে বিএনপি জোট। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত ও মন্ত্রীসভা গঠন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version