ইবি প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস সময়সূচি পুনর্নির্ধারণ এবং আসন্ন ছুটি সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। এতে রমজান মাসে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় নির্ধারণ ও মার্চ মাসে টানা ১২ দিনের ছুটির ঘোষণাও দেওয়া হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে, রমজান মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল অফিস প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টান ১২ দিন বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা সেবা, পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট শাখার কার্যক্রম চালু থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version