দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়াতবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাজনীতিতে ধর্মের অপব্যবহার এবং দুর্নীতির কোনো স্থান নেই। কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অনুচিত।”

রবিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে তিনি এসব কথা বলেন।

তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন যে, ভোট একটি আমানত। পবিত্র এই আমানত যেন কোনো দুর্নীতিবাজ বা অনৈতিক ব্যক্তির হাতে না পড়ে, সে বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন।

বক্তব্যে তিনি ১৯৯১ সালের নির্বাচনের কথা স্মরণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই বিখ্যাত স্লোগান- “একদিকে গোলামির জিঞ্জির, অন্যদিকে স্বাধীনতার পতাকা” উল্লেখ করে তিনি দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন।

ব্যারিস্টার কামাল স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি নিজে সততার পতাকাবাহী হিসেবে কাজ করতে চান। যারা জনগণের অর্থ আত্মসাৎ করে বা দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তাদের সাথে কোনো আপস করা হবে না।

তিনি আলেম সমাজকে সকল বিভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিগত লালসা বা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহারের জন্য নয়।”

এ সম্মেলনে জমিয়তে উলামায়ে জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি তাহের কাসেমী সাহেবের সভাপতিত্বে এনায়েত উল্লাহ্ খানের সঞ্চালনায় অন্যান্দেযর মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, মুফতি আবুল কাশেম সাদী, হযরত মাওলানা মফিজুর রহমান, হাফেজ আবুল কাশেম, হযরত মাওলানা রুহলি আমীন নগরী, মাওলানা এ কে এম জহিরুল হক, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মী ও জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version