মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা কমরেড রাশিমণি’র ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাড. এম এ জিন্নাহ, আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, কবি সজিম সাইন, হাজং নেতা ছড়ানন হাজং, অন্তর হাজং ও হীরা হাজং প্রমুখ।

আলোচনা শেষে হাজং সাংস্কৃতিক গোষ্ঠী তাদের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অপরদিকে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখা অনুরুপ কর্মসুচী পালন করে এতে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট সামজ সেবক ডা. দিবালোক সিংহ।

বক্তারা বলেন, ১৯৩৭ সালের দিকে রাশিমণি হাজং টংক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন এবং টংক আন্দোলনের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হন। রাশিমণি ছিলেন এ আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা। কৃষক সমিতির জঙ্গি কর্মী হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। অন্যান্য নারী প্রজারা রাশমণি’কে দেখেই আন্দোলনে উৎসাহিত হয় এবং অনেকেই টংক আন্দোলন বাহিনীতে যোগ দেন। ধীরে ধীরে হাজং নারী পুরুষের ঐক্যে টংক আন্দোলন বিট্রিশ সৈন্যদের কাছে ভীত ও হিংস্র করে তোলে। একজন নারীর সম্ভ্রম রক্ষায় রাশি মণি হাজং তার জীবন বলিদান করে ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থেকে গেছেন।

টংক আন্দোলনের প্রথম নারী শহীদ হল রাশিমণি হাজং। নিঃসস্তান হয়েও রাশিমণি আজ হাজংমাতা। হাজং-বাঙালি নির্বিশেষে সকলের পূজনীয়। নারী বিপ্লবের পথ নির্দেশক। শুধু গাড়ো পাহাড়ের পাদদেশে নয়, হাজংমাতা রাশিমণি আজ সমগ্র নারী সংগ্রামের প্রেরণা। হাজংমাতা রাশিমণি আজ একটি ইতিহাস। এই নারী নেত্রীর জীবনাদর্শ সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version