রবিবার, সেপ্টেম্বর ২০

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, “ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন। চাকুরিরত অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

এদিকে তাঁর মৃত্যুতে জামাতপন্থী শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় বলেন, একজন মেধাবী, পরিশ্রমী, সুযোগ্য শিক্ষক ও অভিভাবক এবং একজন ইসলামিক স্কলার হিসেবে প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিরকাল ধ্বনিত হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version