মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ই সেপ্টেম্বর) উপজেলা  পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা। তিনি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মোঃ আজমল হোসেনের উপস্থাপনায় ও জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল ,উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আব্দুল কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের  আহ্ববায়ক দিবাকর দাস, সদস্য সচিব শাওন দে প্রমুখ।

জুড়ী থানার আয়োজিত এই মতবিনিময় সভায় জুড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ জুড়ীর উপজেলার ০৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৭৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version