এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

প্রায় ৫৫ বছর পর পবিত্র চেহলাম উপলক্ষে দিনাজপুর জেলায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে একটি শান্তিপূর্ণ শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুর পৌর শহরের মিশন রোডস্থ ইমামবাড়া এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি সার্কিট হাউস রোড হয়ে ডিসি অফিস সড়ক দিয়প বাহাদুর বাজার পর্যন্ত হয়ে আবার সেখান থেকে ইমামবাড়ায় এসে শেষ হয়।

বাংলাদেশ শিয়া সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে শোক মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর আগে সম্প্রদায়ের নেতৃবৃন্দ ধর্মীয় বয়ান প্রদান করেন। বয়ান শেষে উপস্থিতিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।  এই শোক মিছিলের মাধ্যমে দীর্ঘদিন পর দিনাজপুরের শিয়া মুসলিমদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও ঐক্য সৃষ্টি হয়েছে। অপরদিকে, দিনাজপুরের সুন্নি মুসলমদের এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শোক মিছিলে উপস্থিত ছিলেন, রাজধানী ঢাকা থেকে আগত মাওলানা আফতাব হোসেন নাগবি, শরিয়তপুর জেলা থেকে আগত মাওলানা পিয়াল হাসান, বগুড়া জেলা থেকে মাওলানা মোজাফফর হোসেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে মাওলানা মাজেদুল ইসলাম, এছাড়াও, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে মেহেদী হাসান প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version