Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

দিনাজপুরে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক।

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল  ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।  দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  কার্যালয় সুত্র জানায়, চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, (৩০ জুলাই) বুধবার সন্ধ্যায় ডিএনসি দিনাজপুর এর উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টীম  দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন এলাকাস্থ হর্টিকালচার সেন্টারের সামনে রংপুর হতে দিনাজপুরগামী তৃপ্তি পরিবহনে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর যাত্রী বেসে থাকা এক কারবারিকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ২০০০ পিস ট্যাপপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের তাতিপাড়া মাশিমপুর এলাকার মৃত সলেমান আলী’র পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান (৩১)।

আটককৃত কারবারির বিরুদ্ধে, দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পূর্বক তাকে সংশ্লিষ্ট থানা হস্তান্তর করা হয়েছে এবং কোতোয়ালি থানা বিধিমোতাবেক আসামিকে আদালতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুত্র।

Exit mobile version