নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবী হত্যায় চাচাতো দেবরের মৃত্যুদন্ডের রায় এসেছে জেলা দায়রা জজ আদালত থেকে। একই রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দন্ডিত হচ্ছেন, পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে মো: রাসেল মিয়া (২৮)

নিহত ভাবী হচ্ছেন, একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩০)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে আসামী রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম।

মামলার বিবরণে পিপি আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সূযোগে লিপি আক্তারকে তার চাচাতো দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হন।

এরই জেরে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরো জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেয়ার পাশাপাশি আসামী রাসেল মিয়াও হত্যার দায় স্বীকারোক্তি দেন। বিচারক রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানান পিপি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version