নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কালিহালা (পূর্ব পাড়া) এলাকায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোছাম্মৎ অরবুলা আক্তার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদরের কালিহালা হতে বিশরপাশা অভিমুখী পাকা রাস্তার পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫ নম্বরের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করেন।

আহতরা হলেন- সালাম মিয়া ও নূরেজা বেগম।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিসহ গাড়ির চালক রাব্বীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version