সোমবার, সেপ্টেম্বর ২৮

মাভাবিপ্রবি প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হলো “থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন”। ১৩ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বায়োটেক) বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বায়োটেক ক্লাব ও বায়োটেড (BioTED)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবায়ের, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন এবং ছাত্রকল্যাণ ও পরামর্শ দান পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মোহিউদ্দিন।

উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন BioTED এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোগাতুল ইসলাম। থ্যালাসেমিয়ার ঝুঁকি নির্ধারণ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রোগটির গুরুত্ব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version