নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার নওপাই গ্রামের বাসিন্দা অঞ্জনা আক্তার (২৯)।

আটককৃত নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা, ১১টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও নগদ এক লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ ৪০ হাজার এবং ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা।

যৌথ অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ওই নারী মদক ব্যবসায়ীর বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় হেরোইন ও ইয়াবা মাদক এবং দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধারসহ অঞ্জনা আক্তারকে আটক করা হয়। এ অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।

যৌথ অভিযান সূত্রে আরো জানা যায়, অভিযানকালে সেনাবাহিনীর নিজস্ব টহল দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানকালে অপরাধীকে গ্রেপ্তার করে সেনাসদস্যগণ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার নিকট হস্তান্তর করেন এবং দেশীয় অস্ত্র ও নগদ অর্থ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version