নিজস্ব প্রতিবেদক: বিশ কেজি গাঁজাসহ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (২৫) পূর্বধলার বটতলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ জুন) ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

র‌্যব জানায়, গত সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া গ্রামের পাগলাকালি বাজার মোড়স্থ মো. নাজিম উদ্দিনের টিনশেড দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যব আরও জানায়, এ অভিযানের সময় তিনজনকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে সন্দেহজনকভাবে একটি টিনশেড দোকানের দিকে যাচ্ছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাটি রেখে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় মোঃ সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হলেও বাকি দুজন মো. নাজিম উদ্দিন (৫৩) ও মো. নাজমুল (১৯) পালিয়ে যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরর্পূবক পূর্বধলা থানা পুলিশের কাছে আলামতসহ হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version