নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে এবার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৩ জুন) তিনি ঢাকার পিজি হাসপাতালে গিয়ে কৃষ্ণ হাজংয়ের শয্যাপাশে বসে তার সামগ্রিক চিকিৎসার খবর নেন। এসময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন।

এর আগে গত ১৮ই জুন বিএনপির এই কেন্দ্রীয় নেতার উদ্যোগে ঢাকায় উন্নত চিকিৎসা শুরু হয় কৃষ্ণ হাজংয়ের।

জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। বেঁচে থাকার যুদ্ধে দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের  খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েন মহা দুর্বিপাকে। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি গত মে মাসের শেষদিকে নিজ বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী,এক কন্যা এবং মা,বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন কৃষ্ণ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আজ তার চিকিৎসার অগ্রগতির সার্বিক খোঁজখবর নিলাম। সবার কাছে অনুরোধ, আসুন আমরা প্রার্থনা করি যেন কৃষ্ণ হাজং সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version