ইবি প্রতিনিধি:
লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের ছাত্রী সুমাইয়া শারমিন শান্তা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়।

শনিবার (২১ জুন) রাত ১টার দিকে ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি।

এর আগে গত সোমবার (১৬ জুন) ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পথে  কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন শারমিন শান্তা। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন হয়। কিন্তু এরপর আর জ্ঞান ফেরেনি তাঁর।

এ নিয়ে শোক প্রকাশ করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন, ‘শান্তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। সে খুবই মনোযোগী ছাত্রী ছিল। তাঁর এ অকাল মৃত্যুতে খুব খারাপ লাগছে। কিছুক্ষণ আগেও তার পরিবারেরর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। লাশ হস্তান্তরে কিছুটা জটিলতায় আছে তারা। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফেরাত এবং সৃষ্টিকর্তা যেন পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version