নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় কলেজ রোড এলাকায় নাহার এন্টারপ্রাইজের একটি গোডাউনে যৌথবাহিনীর অভিযানে ১৩ হাজার ৫১৫ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে যৌথ বাহিনীর একটি টিম অংশ নেয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। তবে পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২১ জুন) কেন্দুয়ার থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। এরআগে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত চালগুলো ছিল ডিলার রেশন (ডি.আর) কর্মসূচির আওতাভুক্ত। যা বিধি লঙ্ঘন করে একত্রে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হলেন কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ দিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গোডাউনে সরকারি চাল মজুদের আড়ালে অনিয়ম চলছিল। প্রশাসনের এই অভিযানের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version