নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার ও এজেন্টসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার মো. সিরাজুল ইসলাম, বলাকা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং কাউন্টার পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তি আবুল কাশেম ওরফে জাপান।

রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বলাকা কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে টিকিট কাউন্টারের বাইরে বিক্রির বিষয়টি সামনে আসে।

যৌথ বাহিনী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রথমে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা বলেন। পরবর্তীতে টিকিট বিক্রির টাকা এবং বিক্রি হওয়া টিকিটের সঙ্গে মিল না থাকায় যৌথ বাহিনী টাকা গণনা করে। টিকিট বিক্রির মোট ১৬ হাজার ৫৬০ টাকা থাকার কথা থাকলেও কাউন্টারে পাওয়া যায় ১২ হাজার ৭৫০ টাকা। টিকিট বিক্রির সাথে তিন হাজার ৮৯০ টাকা কম পাওয়ায় তাঁদেরকে প্রশ্ন করা হলে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে তিনজনকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে তিন ব্যক্তিকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version