নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

দুর্গাপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কিশোরী, কিশোরী ক্লাবের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকারের সভাপতিত্বে ও কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, মো. আজিজুর রহমান, রুবিনা আক্তার, মো. আসাদুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানের আলোচনা পর্বে অতিথিরা বলেন, কিশোর কিশোরীদের মেধা-মনন ও সৃজনশীলতা বিকাশে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তারা উদ্বুদ্ধ হবে। আজকের কিশোর কিশোরীরা আগামীর ভবিষ্যৎ। একটি সুন্দর জাতি গঠনে তাদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এক্ষেত্রে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা সহায়ক ভূমিকা পালন করবে। 

এই প্রতিযোগিতায় একশো মিটার দৌড়, ভলিবল, ফুটবল, প্রবন্ধ, রচনা, পাঞ্জাখেলা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করবে বলে সকলেই মনে করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version