সোমবার, সেপ্টেম্বর ২৮

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ নতুন সদস্যের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সংগঠনটির ৫ বিভাগের প্রায় ৩০ এর অধিক নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

ব্যতিক্রম জোটের পরিচালক ওয়ায়েস কুরুনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যতিক্রম জোটের উপদেষ্টা অধ্যাপক ড.কামরুল হাসান ও প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যতিক্রম জোটের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘ব্যতিক্রম শুধু নামে নয় কাজেও ব্যতিক্রম। অপসংস্কৃতিকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্যই ব্যতিক্রমের জন্ম হয়েছে।’

অধ্যাপক ড. আব্দুল বারী বলেন, ‘কোন জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। ব্যতিক্রম এই দেশে সুস্থ সংস্কৃতির বিপ্লব সাধন করবে ইনশাআল্লাহ।’

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’র পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন,‘নবীনদের নিয়ে খুব দ্রুতই আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। সবার উপস্থিতি এবং চেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version