গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন জালালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, সম্প্রতি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তথ্য যাচাই করে এ অভিযান চালানো হয়।

জালাল আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন এবং ফজলুপুর ইউনিয়নে দুইবার ইউপি সদস্য ও একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার গ্রেফতারে এলাকাজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version