নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলায় অবস্থিত সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত মৌসুমি প্রতিযোগিতায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ৩ টি দলে ভাগ হয়ে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে এ ধরনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের পারদর্শিতা ও দলগত সহযোগিতার মনোভাব প্রদর্শন করে। আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য অভিভাবক ও শিক্ষক, যাঁরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন করতালির মাধ্যমে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য প্রস্তুত হোক। শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলা ও মৌসুমী প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।বইয়ের পাঠের বাইরেও শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এমন আয়োজন অত্যন্ত জরুরি। খেলাধুলা শিশুদের চরিত্র গঠনে ভূমিকা রাখে।

এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, “খেলাধুলার মধ্য দিয়ে আমরা যেমন আনন্দ পাই, তেমনি একে অপরকে সহযোগিতা করার শিক্ষা পাই।” বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, “স্কুলে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আজকের খেলায় আমাদের সন্তানরা কতটা আত্মবিশ্বাসী, তা দেখে ভালো লেগেছে। এই আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—সবাই মিলে একটি প্রাণবন্ত বিকেল উপভোগ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version