নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে ঘোড়ায় ছড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী শুভ নববর্ষের শুভেচ্ছা স্বরূপ একত্রিত হন আনন্দ শোভাযাত্রায় অংগ্রহণ করেন।

শোভাযাত্রাতে অংশগ্রহণকারীরা সবাই সাদা ক্যাপ পরে সুশৃঙ্খলভাবে অংশ নেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল রঙিন সাজে সজ্জিত ঘোড়ায় চড়ে নেতৃবৃন্দের অংশগ্রহণ, যা উৎসবে যোগ করেছে ঐতিহ্যের ছোঁয়া।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও উপভোগ করেন এই রঙিন আয়োজনে। এতে ছিল লোকজ সংস্কৃতির প্রকাশ, সম্প্রীতির বার্তা ও নববর্ষের নতুন সূর্যকে বরণ করে নেওয়ার প্রাণখোলা অভিবাদন।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন প্রমাণ করে- সংগঠনের শক্তি তখনই প্রকাশ পায়, যখন তাতে থাকে ঐক্য, সংস্কৃতি ও জনগণের অংশগ্রহণ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version