মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার দুই উপজেলায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়সহ এ.এফ.জে ইটভাটায় বুলডোজার (ভেকু) দিয়ে আংশিক ভেঙ্গে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে (২৫ মার্চ) মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন এর ৫ (২) ও ৮ (৩) ধারা লঙ্ঘনের অপরাধে এ অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিজটেস্ট (সিনিয়র সহকারি সচিব) আব্দুল্লাহ-আল-মামুন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম ছাড়াও র্যাব,পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে টিম উপস্থিত ছিলেন। অভিযানে মেসার্স এ.এফ.জে ব্রিকস্, মেসার্স চৌধুরী ব্রিকস্, মেসার্স এম.এম.বি ব্রিকস, মেসার্স হাজী ব্রিকস, মেসার্স বি.বি.এফ ব্রিকস, মেসার্স চৈতালী ব্রিকস ও মেসার্স জনতা ব্রিকসকে জরিমানা করা হয়। পলাশবাড়ীর পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেসার্স এস.আর.বি ব্রিকস-এর চিমনি গুঁড়িয়ে দেয়া হয়।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ট্র্যাজেডি: প্রেম, বিচ্ছেদ এবং একই দিনে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
- খালিয়াজুরীতে নদীপথে চাঁদাবাজি রোধে অভিযান, সাঁতরে পালাল দুর্বৃত্তরা
- ১৯ মামলার বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত আইনের জালে শীর্ষ সন্ত্রাসী বদি
- ঝালকাঠির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হবে: সিভিল সার্জন
- কলেজে উন্নীত হচ্ছে নাজিরপুর উচ্চ বিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি
- কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস
- অধিক উৎপাদন নয়, চাই নিরাপদ খাদ্য: পথ দেখাবে এগ্রোইকোলজি
- শীতের আগমনে সীমান্তে চোরাচালান: নেত্রকোনায় আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ


