আমি মাটি বলছি, নির্বিচারে বুলেট, বোমা, ছাই গিলছি, নির্বিচারে মৃতের বস্তা কাঁধে নিয়ে চলছি, আমাকে ঘিরেই কৃষকের ঘরে ওঠে ফসলের কলসি। আমাকে ব্যবহার করা কৃতঘ্ন লোক ভুরিভুরি, এরপরও আমার ওপর ফেলে না কেহ সুগন্ধির ছড়ি, আমি কেবল ব্যবহার যোগ্য বলে সভ্যতা গড়ি, হ্যাঁ, আমি মাটিই বলছি। আমি মাটি বলছি, কেজিতে কেজিতে লাশ সোনার দ্বরে মেপে চলছি, যে মাটিতে জন্মায় না গোলাপ, সে মাটিতে কিভাবে মানায় সুখের আলাপ, মৃতের প্রলাপ? আমার বুকেই চাষি লাঙ্গল তোলে, আমার কোলে ধান, আমার মাঝেই যুদ্ধ চলে, পুড়ে যায় লক্ষ কোটি প্রাণ। আমি মাটি বলছি, আমার ওপর দম্ভ করে চলা নমরুদ ফেরাউনদের লাশ গুনছি, আমার ভেতরের অগ্নুৎপাত বের হবে যবে? সুন্দর পৃথিবী গ্রাস করবে দেখবে তো বসে সবে? আমি মাটি, সবাইকে আপন করে রাখি, কিন্তু যারা আমায় পিষে চলে, তাদের আমি ভুলিনা, আজীবন মনে রাখি! কখনো কি ভাবো আমার কথা? আমারও তো আছে বুকভরা ব্যথা, আমি মাটি, রক্তে ভিজি, কিছু না করতে পেরে আসমানের দিকে চেয়ে থাকি। আমি মাটি বলছি, আমার কোলে জন্ম নিয়ে, আমার বুকে ঘুমাও, কিন্তু কেন আমাকেই প্রতিনিয়ত রক্তের গল্প শুনাও? আমি কি শুধু হত্যা আর ধ্বংসেরই সাক্ষী হয়ে থাকবো?
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় আগুনে নিঃস্ব পরিবার: নগদ ২ লাখ টাকাসহ পুড়ল বসতবাড়ি
- নেত্রকোনায় জুয়া, মাদক ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- কলমাকান্দার সকালে মিলল ঝুলন্ত দেহ, রাতে পরিবারের কাছে হস্তান্তর
- কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আপসের চেষ্টা, থানায় মামলা
- ‘কাগজে আছে, বাস্তবে নেই’: নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নিয়ে চরম অসন্তোষ
- নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: পুলিশ বলছে ‘প্রাণহানি নেই, আহত ৭’
- পূর্বধলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর নদীতে ভাসল শিশু হোসাইনের মরদেহ
- পূর্বধলায় পিকআপভর্তি ২ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় কম্বল জব্দ


