মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু।

কঞ্চিপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা রোহন আজাদ মন্ডলের সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, গণ উন্নয়ন কেন্দ্রের  প্রজেক্ট ম্যানেজার এ,কে,এম রোকনুদৌল্লা। সভায় জিইউকের প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আব্দুল খালেক, ইউপি শফিকুল ইসলাম সাজু প্রমুখ।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের খতিব, সাংবাদিক, সুধীজন, সংশ্লিষ্ট ইউপি সদস্য গণ, সংরক্ষিত মহিলা সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। সভায় দূর্যোগের মোকাবেলায় প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা, নদীর অববাহিকার বন্যাপ্রবণ এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা এবং আগাম পদক্ষেপ দূর্যোগপ্রবণ কমিউনিটি খাদ্য নিরাপত্তা, সুবিধাভোগী পরিবারের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version