নিজস্ব প্রতিবেদক: সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে।

শিক্ষা ও অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সুস্থ দেহ, সুস্থ মন- সর্বোপরি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করা হয়।

২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী ২০২৫ অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।

সহকারী ক্রীড়া-উপদেষ্টা জনাব সিহাব উদ্দিন সুমনের পরিচালনায় বাংলা বিভাগের শিক্ষক সামিয়া রহমান, ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক ছহীহ শাফী, নিশাত আনজুম রাইসা, অর্থনীতি বিভাগের শিক্ষক সামিয়া জাহান, সিএসই বিভাগের শিক্ষক মো. মাফিউল হাসান মতিন, ফরিদা সিদ্দিকী প্রীতির সহযোগিতায় এবং শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়

দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্রদের দৌঁড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ক্যারাম, দাবা, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট; ছাত্রীদের দৌড়, মার্বেল দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ, ক্যারাম, দাবা, চেয়ার দৌড়, হ্যান্ড বল, হাড়িভাঙ্গা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একক ইভেন্ট মিনি গোলবার ও লুডু খেলার আয়োজন করা হয়।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দুই দিন-ব্যাপী ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version