কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১৯ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা কলমাকান্দা উপজেলার সন্ন্যাসীপাড়া এলাকা থেকে এসব মাদক জব্দ করতে সক্ষম হন।

৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১/৫ এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন।

তিনি আরো জানান, আমদানী নিষিদ্ধ জব্দকৃত ভারতীয় এসব মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version