বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. শরিফ মো. আল রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক  ড. জাহাংগীর আলম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহনেওয়াজ রশিদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক  ড. হাফিজুর রহমান। এসময় বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন শেখ ও রাফিয়া রিমা।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি বাস্তবতায় সম্ভব হয়নি। অনেকে এই বিশ্ববিদ্যালয়কে ট্যাগ লাগানোর চেষ্টা করে এটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, আবার কেউ কেউ বলেন এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আবার কেউ কেউ বলেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। কিন্তু আন্তর্জাতিক করণের কিছুই দেখিনা! সুতরাং আমি যেটা বলবো এই বিশ্ববিদ্যালয় পূর্বের ইতিহাস ঐতিহ্যে ফিরিয়ে আনতে অ্যালাইমনাইয়ের ভূমিকা অনস্বীকার্য, অন্য কেউ নয়! অ্যালামনাইয়ের সাথে বিভাগের একটি সম্পর্ক রয়েছে। শপথ করলাম, এই বিশ্ববিদ্যালয়কে সুুউচ্চ আসনে নিয়ে যাবো ইনশাআল্লাহ।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version