জেলা- প্রতিনিধি) বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়। মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়। বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। চার দিনব্যাপী চলবে উরস শরীফ শনিবার থেকে আগামী মঙ্গলবার (১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন। হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক (সা.)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী। খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত হন।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ট্র্যাজেডি: প্রেম, বিচ্ছেদ এবং একই দিনে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
- খালিয়াজুরীতে নদীপথে চাঁদাবাজি রোধে অভিযান, সাঁতরে পালাল দুর্বৃত্তরা
- ১৯ মামলার বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত আইনের জালে শীর্ষ সন্ত্রাসী বদি
- ঝালকাঠির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হবে: সিভিল সার্জন
- কলেজে উন্নীত হচ্ছে নাজিরপুর উচ্চ বিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি
- কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস
- অধিক উৎপাদন নয়, চাই নিরাপদ খাদ্য: পথ দেখাবে এগ্রোইকোলজি
- শীতের আগমনে সীমান্তে চোরাচালান: নেত্রকোনায় আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ


