তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের চারটি আসনেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) রাতে আঞ্চলিক বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুর রব।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version