কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক এম. এ. ওয়াহিদ  রুলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বির এলাহীর সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও বিশিষ্ট ব্যবসায়ী আনহার আলী।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক নির্মল এস পলাশ,মো.জালাল উদ্দিন, সালাউদ্দিন শুভ,  আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের উদ্যোগে ১৫০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version