নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে দৈনিক গাউছিয়া পরিবার। বুধবার দুপুরে তাদের নিজ নিজ কার্যালয় গিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক গাউছিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, প্রকাশক অলোক সাহা, নিজস্ব প্রতিবেদক মো. সাইফুল ইসলাম ও আরিফুর রহমান। পাঠকের হৃদয়ে স্থান করে নেওয়া দৈনিক গাউছিয়া পত্রিকাটি ঝালকাঠির উন্নয়নে ভুমিকা রেখে আসছে। আগামীতেও এই ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে এই পত্রিকা কর্তৃপক্ষ। দৈনিক গাউছিয়া পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জেলার উন্নয়নে ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন জেলা আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ।
ব্রেকিং নিউজ
- নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণে কেন্দুয়ায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় লাশ তুলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- নেত্রকোনা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখেরও বেশি টাকার চোরাই পণ্য জব্দ
- অবলা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝরলো বৃদ্ধার প্রাণ, মদনে সড়ক দুর্ঘটনা
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
- অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার


