লিমন সরকার (ঠাকুরগাঁও ) জেলা প্রতিনিধি ঃ পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীনের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়। এ সময় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জাপা নেতা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের বেলদহী গ্রামের সলেমনা আলি, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম এবং তরিকুল ইসলোমের বাড়ি আগুনে পুড়ে যায়।
ব্রেকিং নিউজ
- ভিডিও করে ব্ল্যাকমেইল ও সংঘবদ্ধ ধর্ষণ: দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
- কলমাকান্দায় পুলিশের অভিযান: ধানক্ষেত ও স্কুল ব্যাগ থেকে মদ উদ্ধার
- এআই দিয়ে তারকাদের ভুয়া ভিডিও, প্রতিকার কী?
- হুতি কারা? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী থেকে আঞ্চলিক শক্তি হয়ে ওঠার ইতিহাস
- হার্টে ছিদ্র নিয়ে লড়ছে মাহিরা, বাঁচাতে প্রয়োজন আপনাদের একটু সাহায্য!
- নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ
- নেত্রকোনা হাউজ প্রাঙ্গণে সিনিয়র সচিব ও তার সহধর্মিণীর নিম গাছ রোপণ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫


