বুধবার, নভেম্বর ৪

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ ও লাইসেন্স, হেলমেড বিহীন যান এবং মোটরসাইকেলে ৩জনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নড়াইলের ট্রাফিক পুলিশের সাড়াশি অভিযান চলছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা উপজেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিলক্ষিত হয়।

পুলিশ জানায়,নড়াইল জেলার পুলিশ সুপার মো.মেহেদী হাসান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভুইঁয়ার নেতৃত্বে, টিএসআই সাইদুল সহ অন্যান্য ফোর্সসহ লোহাগড়া লক্ষীপাশা মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযানে পরিচালিত হচ্ছে। অভিযানে অবৈধ যানবাহন জব্দ লাইসেন্স বিহীন যান এ মামলা ও আটক করে এবং শহর যানজটমুক্ত করতে বিশেষ ট্রাফিক পুলিশ কাজ করছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভুইঁয়া বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় শহরের যানযট মুক্ত করনসহ অবৈধ এবং লাইসেন্স বিহীন যানের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে যা ভবিষৎ এ অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version