আনিসুর রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়। শনিবার (৫ মে) জীববিজ্ঞান অনুষদের আয়োজনে আইসিটি সেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে ইবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভুঁইয়া ও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন তুরস্কের ইগদীর বিশ্ববিদ্যালয়ের রেক্টর(rector) অধ্যাপক ড.মেহমেত হাক্কি আলমা।

ইবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড.মোহাম্মাদ আবু হেনা মোস্তফা জামালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ইগদীর বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড আর্ট অনুষদের ডীন অধ্যাপক ড ইব্রাহিম দেমিরতাস। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি, আল-ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন আযহারী ও অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেমিনারে ক্যান্সার কোষ বংশবিস্তার প্রতিরোধক প্রপোলিজের উপর সুবিস্তৃত আলোচনা করেন সেমিনারের প্রধান বক্তা ড দেমিরতাস।

অতিথির বক্তব্যে ইগদীর বিশ্ববিদ্যালয়ের রেক্টর(rector) অধ্যাপক ড মেহমেত হাক্কি আলমা ‘ইবি ও ইগদীর বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা ও শিক্ষা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি সকল সহযোগিতার সম্মতি জ্ঞাপন করেন।’

প্রসঙ্গত, দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা ও গবেষণার লক্ষ্যে ইরাসমাস স্কলারশিপ প্রজেক্টের অধীনে স্মারক স্বাক্ষরের সম্মতি জ্ঞাপন করেন অতিথিরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version