সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু’র ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন ও থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি আবু তালেবকে কারাগারে পাঠিয়েছে আদালত ।

শনিবার বিকেলে উপজেলার সুবর্নসাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জুলহাজ উদ্দিন বিপিএম (বার), পিপিএম জানান, আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি। শনিবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্নাসাড়া গ্রামে শ্রমিকলীগ নেতা মোতালেবের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু নামে একজন নিহত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version