ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৬ এর সভাপতি হিসেবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরিন নির্বাচিত হয়েছে। উভয় পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়ন পত্র না নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

সোমবার (০৪ মার্চ) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান, সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো।

উল্লখ্যে, পরবর্তীতে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version