বৃহস্পতিবার, নভেম্বর ৫

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এনামুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর মৌজায় ২ একর ৩৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি রয়েছে তাদের।

গত ২০১৪ সাল থেকে জমিটি বর্গা হিসেবে চাষাবাদ করে আসছিলেন বড়গাছী এলাকার সাখাওয়াত হোসেন। কিন্তু চার বছর ধরে জমির কোনো ফসল বুঝিয়ে না দিয়ে উল্টো জাল দলিল তৈরি করে অবৈধভাবে ভোগদখল করেছেন তিনি। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

জমির প্রকৃত মালিকানা নির্ধারনের পাশাপাশি নায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। তবে সাখাওয়াত হোসেন বলেন, জমিটি কেনার জন্য অর্থ প্রদান করা হলেও রেজিস্ট্রি দেয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত এনামুলের ভাই মনিরুল ইসলাম, চাচা আবদুল জাব্বার ও নাতি সিফাত আলীসহ অন্যরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version